বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দু’গ্রামবাসীর সংঘর্ষে ৩ ট্রেন ৪ ঘন্টা আটকা

news-image

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। রোববার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা ও চান্দি গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিকে সংঘর্ষের কারণে চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেনটি পাঘাচং রেলওয়ে স্টেশন, ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন আখাউড়া রেলওয়ে স্টেশনে ও ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনটি আজমপুর রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে মাইকে ঘোষণা দিয়ে কোড্ডা ও চান্দিগ্রামের কয়েকশ দাঙ্গাবাজ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রোববার সকাল ৯টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
তবে কাদের মধ্যে এবং কি নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়েছে সেটি নিশ্চিত করে জানা যায়নি। পুলিশ বলছে, পূর্ব শত্রুতার জেরে এ সংঘর্ষ হয়েছে।
সংঘর্ষকারীরা আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কে ওঠে পড়লে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. মঈনুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. মাঈনুল ইসলাম জানান, সংঘর্ষের কারণে তিনটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছিল।
সংঘর্ষ থামার পর দুপুর ১২টায় ট্রেনগুলো নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ