বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে হিন্দু মন্দির ও বাড়িঘরে  হামলায় : আ.লীগ নেতার রিমান্ড মঞ্জুর

news-image

নিজস্ব প্রতিবেদকনাসিরনগরে হিন্দুবাড়ি ও মন্দিরে ভাংচুর,  হামলার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল আহাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরাফ উদ্দিন তার রিমান্ড মঞ্জুর করেন। আদালত সূএে জানা যায় যে, দুপুরে আবদুল আহাদকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরাফ উদ্দিনের আদালতে হাজির করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৭ ডিসেম্বর বিকেলে নাসিরনগর উপজেলা সদরের ঘোষপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আবদুল আহাদকে গ্রেফতার করে নাসিরনগর থানা পুলিশ।

উল্লেখ্য যে,গত (৩০)অক্টোবর হিন্দু মন্দির ও বাড়িঘরে হামলার ও পরবর্তীতে পর্যায়ক্রমে বিভিন্ন বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নাসিরনগর থানায় পৃথক পৃথক আটটি মামলা হয়। ছয়টি মামলা তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এসব মামলায় ১০৫ জনকে  গ্রেফতার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ