নাসিরনগরে পিএসসিতে জিপিএ-৫ পেয়েছে ২৬০ জন ও জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে ২৭ জন
আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী (পিএসসি),ইবতেদায়ী ও মাধ্যমিক বিদ্যালয়ের (জুনিয়র স্কুল সার্টিফিকেট ) জে এসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল অনুযায়ী পিএসসিতে ১৩৪টি বিদ্যালয় থেকে ৬ হাজার ১শ‘৭৬ জন পরীক্ষার্থীদের মধ্যে পাস করেছে ৬ হাজার ১শ‘৪৪ জন। জিপিএ-৫ পেয়েছে ২৬০ জন। শতকরা পাসের হার ৯৯.৪৮। জিপিএ-৫ প্রাপ্ত সেরা পাচঁটি বিদ্যালয় হচ্ছে নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় জিপিএ-৫ পেয়েছে-৩৩ জন,সিংহগ্রাম দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় জিপিএ-৫ পেয়েছে- ১৩ জন, নাসিরনগর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয় জিপিএ-৫ পেয়েছে-১১ জন,জেঠাগ্রাম পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় জিপিএ-৫ পেয়েছে-১১ জন,নুরপুর লাহাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় জিপিএ-৫ পেয়েছে-১০ জন। ইবতেদায়ীতে ৬ টি ২৮০ জন পরীক্ষার্থীদের মধ্যে ২৭৪ জন উর্ত্তীণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৪ জন। শতকরা পাসের হার ৯৭.৯১।
অপরদিকে এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ২১ টি মাধ্যমিক বিদ্যালয়ের ২ হাজার ৯শ‘৩২ জন পরীক্ষার্থীদের মধ্যে ১ হাজার ৭শ‘ ৮৮জন পাস করেছে। শতকরা পাসের হার ৬০.৯৮। জিপিএ-৫ পেয়েছে ২৭ জন। এরমধ্যে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে ১৬ জন জিপিএ-৫ পেয়েছে শীর্ষে রয়েছে। জিপিএ-৫ কেউ না পেলেও ফলাফলের পাসের তালিকায় উপজেলার সবোর্”চ রয়েছে উপজেলার একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের পাসের হার শতকরা ৯২। ৬ টি দাখিল মাদ্রাসায় ৩৩২ জন পরীক্ষার্থীদের ২৪১ জন পাস করেছে। শতকরা পাসের হার ৭২.৫৯। তবে মাদ্রাসা থেকে কেউ জিপিএ-৫ পায়নি।











