,

বাঞ্ছারামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির ইন্তেকাল

news-image

আমিরজাদা চৌধুরী ॥ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক ইত্তেফাকের সাবেক স্টাফ রিপোর্টার ও বাঞ্ছারামপুর ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর সৈয়দ শরীয়ত রসুল (৭৬) ইন্তেকাল করেছেন। (ইন্না—–রাজেউন)। সকাল সাড়ে সাতটায় রাজধানীর হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিডনী বিকল হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রয়াতের ছেলে সৈয়দ ওসমান জানান, বাদ আছর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামের বাড়িতে তাঁর মরদেহের জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। প্রফেসর সৈয়দ শরীয়ত রসুলের মৃত্যুতে বাঞ্ছারামপুর প্রেসক্লাব ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব কর্তৃপক্ষ শোক প্রকাশ করেছেন।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে