,

নাসিরনগরে হামলা : আওয়ামীলীগ নেতার আদালতে ৪ দিনের জেল গেইটে জিজ্ঞাসাবাদ মুঞ্জুর

নিজস্ব প্রতিবেদকবুধবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদ বাড়ি-ঘর, মন্দির ও স্থাপনায় হামলা ও ভাংচুরের ঘটনায় গ্রেফতারকৃত সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল আহাদকে আদালতরে প্রেরন করেছে থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে দুপুরে নাসিরনগর আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা বেগমের আদালত শুনানি শেষে তাকে জেলগেইটে ৪ দিনের জিজ্ঞাসাবাদের আদেশ দেন। গত মঙ্গলবার দুপুরে তাকে উপজেলা সদরের ঘোষ পাড়া নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর জানান, হিন্দু মন্দির ও বাড়িঘরে ভাংচুর ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, গত ৩০শে অক্টোবর নাসিরনগরে হিন্দুদের বাড়ি-ঘর, মন্দিরে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় ৮ টি পৃথক মামলা হয়। এর মধ্যে ৬টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এ পর্যন্ত নাসিরনগরে ১০৫ জনকে গ্রেফতার করা হয় ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে