,

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল গ্রামে মঙ্গলবার  হালিমা (২৫) নামে এক গৃহবধূকে তার স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী আলমীগর পলাতক রয়েছেন।

পুলিশ ও স্হানীয় সূএে জানা যায় যে, আলমগীরের বাবা তার পুত্রবধূ হালিমার নামে একটি জমি রেজিস্ট্রি করে দেন। কিন্তু আলমগীর হালিমাকে ওই জমিটি তার নামে  রেজিস্ট্রি করে দেয়ার জন্য কয়েকবার  চাপসৃষ্টি করতে থাকে। এ নিয়ে তাদের মধ্যে সাংসরিক কলহ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার ভোরে আলমগীর তার স্ত্রীকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে সদর মডেল থানা পুলিশর নিহতের মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ মাঈনুর রহমানের সাথে  যোগাযোগ করা হলে, হালিমা নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন ও জানান,  মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে । অভিযুক্ত স্বামী আলমগীরকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে