,

ব্রাহ্মণবাড়িয়া শহরে হিন্দু বাড়িতে হামলা, কাউন্সিলর গ্রেপ্তার

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া শহরে আজ  সোমবার পশ্চিম মেড্ডার রায় সাহেব হিন্দু বাড়িতে  হামলার ঘটনা ঘটেছে। বাড়ির অন্যতম মালিক প্রণব ভট্রাচার্য ও স্হানীয়রা  বলেন , রুস্তম আলী নামে এক লোক দীর্ঘদিন ধরে তাদের সম্পত্তি দখল করার পাঁয়তারা করছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ১১টার দিকে একদল লোক স্থানীয় কাউন্সিলরের সহায়তায় পুলিশ লাইনস সংলগ্ন আমাদের একটি জমি দখল করতে যায়। এ সময় বাধা দিতে গেলে তারা সংঘবব্ধ হয়ে আমার  বাড়িতে এসে হামলা চালিয়ে ভাংচুর করে।ব্রাহ্মণবাড়িয়া জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রদ্যুৎ নাগ দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ মঈনুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা ঘটনা স্হল থেকে স্থানীয় ১ নং ওয়ার্ডের কাউন্সিলর জামাল মিয়াকে গ্রেপ্তার করেছি। হামলার ঘটনায় বাদীর এজাহারের পরিপ্রেক্ষিতে থানায় মামলা হবে এবং হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে