বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে চাল সংগ্রহ অভিযান শুরু

news-image

সরাইল (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধার সম্মতিতে গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা এ অভিযানের উদ্ভুধন করেন। উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, এ বছর গোটা উপজেলায় ১৬’শ ৪৬ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এর মধ্যে সিদ্ধ আমন ৮৭৬ মেট্রিকটন ও আতপ ৭৭০ মেট্রিকটন। সিদ্ধ চাল ৩৩ টাকা আর আতপ ৩২ টাকা কেজি নির্ধারন করা হয়েছে। ইতিমধ্যে সিদ্ধ ৭২৫ মেঃ টন ও আতপ ৪৬০ মেঃ টন দেওয়ার চুক্তি হয়েছে স্থানীয় মিলারদের সাথে। উভয় জাতের মোট ৪৬১ মেঃ টন চালের চুক্তি এখনো হয়নি। তবে অধিকাংশ মিল মালিক জানায়, চালের মূল্যটা কম ধরা হয়েছে। এ জন্য অনেকেই চাল দিতে আগ্রহ প্রকাশ করছে না। খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন ভূঁইয়া বলেন, ইতিমধ্যে ১১’শ ৮৫ মেঃ টন চালের চুক্তি হয়ে গেছে। এখনো ৮ জন মিল মালিক কোন চক্তি করেননি। লক্ষ্যমাত্রা পূরন করতে সমস্যা না হওয়ারই কথা।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত