বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শরীফ (২৮) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পুলিশের এক সহকারী উপ পরিদর্শক (এএসআই)।
গুরুতর আহতাবস্থায় এএসআই শারফিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৫ ডিসেম্বর) গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সোনারামপুরে এ বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, কার্তুজ, কার্তুজের খোসা ও তিনটি রাম দা উদ্ধার করেছে। নিহত ডাকাত শরীফ উপজেলার চরচারতলা গ্রামের আব্দুর রহমানের ছেলে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিনের দাবি, নিহত শরীফ ডাকাতদলের সদস্য। তার বিরুদ্ধে আশুগঞ্জ থানায় ডাকাতি ও বিস্ফোরক আইনে আটটি মামলা রয়েছে।
ওসি জানান, গভীর রাতে মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে ডাকাতদলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হয়ে মারা যায় শরীফ। এ সময় আশুগঞ্জ থানায় কর্মরত পুলিশের এএসআই শারফিন গুরুতর আহত হয়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ