,

জমে উঠেছে ভোটের হিসাব নিকাশে  শেষ পর্যায়ের  জেলা পরিষদ নির্বাচন 

1481392726027বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনের আর চারদিন বাকি। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচন নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ভোটারদের মাঝে তেমন কোনো আমেজ লক্ষ্য করা যাচ্ছে না তবে দলের নেতা কর্মীদের ভোট পাওয়া না পাওয়ার হিসেব নিকেশ অনেকটাই জমে উঠেছে। কেননা নির্বাচনে সাধারণ ভোটার নয় বরং স্থানীয় জনপ্রতিনিধিদের ভোটের মাধ্যমেই নির্বাচিত হবেন চেয়ারম্যন ও কাউন্সিলর।

তবে নির্বাচনের মাঠে  আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে নিয়েই যেন ভোটারদের নানা কৌতুহল। জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ এ কে এম এমদাদুল বারীকে নির্বাচনে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। যদিও বয়সের ভারে অনেকটাই অসুস্হ তবুও ভোটারদের ধোয়ারে ধোয়ারে ছুটে যাচ্ছেন এই প্রবীণ রাজনীতিক মানুষটি। নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন আরও দুই প্রার্থী। এরা হলেন- জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শফিকুল আলম (এম.এস.সি) ও ব্যবসায়ী মোবারক হোসেন। তবে হাড্ডা-হাড্ডি লড়াইটা মূলত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এমদাদুল বারীর ‘চশমা’ প্রতিক ও শফিকুল আলমের ‘আনারস’ প্রতীকের মধ্যেই হবে বলে মনে করছেন সবাই। জেলা আওয়ামী লীগের শীর্ষ দুই পদধারী নেতার অনুসারী দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিরা দল মনোনীত প্রার্থী এমদাদুল বারীর পক্ষে কাজ করছে।   এছাড়া কাউন্সিলর প্রার্থীরাও তাদের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন ক্লান্তিহীন মনোভাব নিয়ে। এদিকে, এমদাদুল বারীর বিরুদ্ধে আচরণ-বিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী শফিকুল আলম। প্রধান নির্বাচন কমিশনারের কাছে করা অভিযোগে শফিকুল আলম বিভিন্ন অভিযোগের কথা তুলে ধরেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে