মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষার লটারি অনুষ্ঠিত

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী শিক্ষার বিদ্যাপীঠ অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের ২০১৭ সালের শিক্ষাবর্ষের ১ম শ্রেণীর ভর্তির লটারি অনুষ্ঠান হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় অন্নদা স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীনের সভাপত্বিতে ভর্তির লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.রেজওয়ানূর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বশিরুল হক ভূইয়া, জেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন। ২০১৭ সালের শিক্ষাবর্ষের ১ম শ্রেণীর ভর্তির লটারি অনুষ্ঠানে দিবা ও প্রভাতী শিফটে ১৩০ জনকে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়। এর মধ্যে সাধারন কোটায় ৬০ জন, প্রতিবন্ধী কোটায় ১জন, শিক্ষক কোটায় ১ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৩ জন নেয়া হয়েছে। এসময় সকল ছাত্রদের অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন। লটারি অনুষ্ঠানে সার্বিক দায়িত্বে ছিলেন অন্নদা স্কুলের সহকারী শিক্ষক মনসুর আলী, অর্জুন চন্দ্র দাস, চিন্ময় চক্রবর্তী। ভর্তির লটারি অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক উওম কুমার।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী