,

সরাইলে ৮১ কেজি গাঁজাসহ ট্রাক আটক

b-baria-map-mainসরাইল (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে ৮১ কেজি গাঁজাসহ একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৪৪০১) আটক করেছে হাইওয়ে পুলিশ। তবে পাচারকারী, ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। গত শুক্রবার গভীর রাতে মহাসড়কের বেড়তলা সংলগ্ন মোজাহিদ পাম্পের নিকট থেকে ট্রাকটি আটক করা হয়। হাইওয়ে পুলিশ জানায়, সরাইল বিশ্বরোড হাইওয়ে থানার হাবিলদার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল মহাসড়কে টহল দিচ্ছিল। রাত ১টার দিকে ত্রিপাল দিয়ে ঢাকা অবস্থায় একটি ট্রাক সিলেট থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পুলিশের সন্দেহ হলে ওই ট্রাকটিকে দাঁড়ানোর জন্য সিগনাল দেয়। ট্রাকের চালক সিগনাল অমান্য করে বেপরোয়া গতিতে চালাতে থাকে। পুলিশও ট্রাকের পিছু নেয়। ঘন কূঁয়াশায় মোজাহিদ পাম্পের কাছে গিয়ে ট্রাকটি ফেলে পাচারকারী ও ট্রাকের ষ্টাফরা পালিয়ে যায়। পরে ওই ট্রাক থেকে পুলিশ গাঁজা ভর্তি ৩টি বস্তা উদ্ধার করে। বস্তা গুলোতে ৮১ কেজি গাঁজা পাওয়া গেছে। মাদক পাচারের কাজে ব্যবহৃত ওই ট্রাকটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মহাসড়কে ট্রাক ফেলে দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে গাঁজা ভর্তি ৩টি বস্তা উদ্ধার করতে পেরেছি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে