বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

b-baria-map-mainসরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে দেশীয় অস্ত্রসহ জামাল (৩৫) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, ধর্মতীর্থ মূলবর্গ গ্রামের আহাদ আলীর ছেলে জামাল তালিকাভুক্ত ডাকাত ও ছিনতাইকারী। তার বিরুদ্ধে জেলা সদরসহ কয়েকটি অন্তত ৫টি মামলা রয়েছে। গত বুধবার রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে জামালকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তার কাছ থেকে চুরি ডাকাতির কাজে ব্যবহৃত একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এস আই শফিকুল ইসলাম বলেন, জামালের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। সম্প্রতি জামাল ২টি মুঠোফোন সেট ছিনতাইয়ের কথা স্বীকার করেছে।

 

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত