,

বাঞ্ছারামপুরে নলকূপের পাইপে জ্বলছে আগুন : আতঙ্কে এলাকাবাসী

bancharampur-gas-photo-2-2নিজস্ব প্রতিবেদক : ব্রা‏হ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নলকূপ থেকে নির্গত হচ্ছে গ্যাসের আগুন। বুধবার দুপুরে উপজেলার দরিকান্দি গ্রামের জেলেপাড়ায় গৌরাঙ্গ দাসের বাড়িতে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৭টায় আগুন নিভায়। আগুন নিভলেও এখনও নলকূপের পাইপ দিয়ে নির্গত হচ্ছে গ্যাস।

এদিকে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিভিউশন কোম্পানী লিমিটেডের গৌরিপুর এরিয়া অফিসের ব্যবস্থাপক মোস্তফা মাহিম সোহাগ জানান, “এটা পকেট গ্যাস বলে মনে হচ্ছে তার পরও আমরা বিষয়টা দেখবো ।প্রয়োজনে বাপেক্সকে লিখিতভাবে জানাবো।
বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দরিকান্দি ইউনিয়নের দরিকান্দি গ্রামের জেলেপাড়ার গৌরাঙ্গ দাসের বাড়িতে গত মঙ্গলবার নলকূপ বসানোর সময় পাইপ দিয়ে পানির সাথে বুদবুদ করে গ্যাস বের হতে থাকে। এই ঘটনা দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। পরে বুধবার দুপুরে এক যুবক কৌতহল বসত দিয়াশলাই দিয়ে আগুন জ্বালালে নলকূপের মুখে আগুন ধরে যায় এবং ১০-১৫ ফিট উচ্চতায় আগুন জ্বলতে থাকে এই সময় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।
এবিষয়ে গৌরাঙ্গ দাস (৩২) জানান, “আমাদের বাড়িতে মঙ্গলবার টিউবওয়েল বসানোর পর থেকে ৫-৭ হাত উচায় পানি উঠতাছিল আজকা সকালে কাউসার ড্রাইভার ম্যাচের কাঠি দিয়া আগুন দিলে দাউদাউ কইরা আগুন ধইরা যায় আমরা খুব ভয় পাইয়া গেছি। ফায়ার সার্ভিস আইয়া সন্ধ্যায় আগুন নিভাইলেও গ্যাস এহনো বাইর হইতাছে।”
এব্যাপারে দরিকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম স্বপন জানান, গৌরাঙ্গ দাসের বাড়িতে টিউবওয়েল বসানোর সময় টিউবওয়েল দিয়ে বুদবুদিয়ে ৮-১০ ফিট উচ্চতায় পানি বের হতে থাকে। পরে এতে আগুন দিলে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভায়। এখনও টিউবওয়েল দিয়ে ৮-১০ ফিট উচ্চতায় পানি বের হচ্ছে।
এবিষয়ে বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুল হাসান বলেন, “দরিকান্দির ঐ টিউবওয়েলে অনেক বেশি গ্যাসের চাপ ছিল। এখানে আগুন দেওয়ায় তা ১০-১৫ ফিট উপরে উঠে জ্বলতে থাকলে আমরা বাশের মাধ্যমে টিউবওয়েলের মুখ ঘুড়িয়ে কেটে দেই। আপাতত আগুন বন্ধ রয়েছে। তবে কেউ যদি আবার আগুন দেয় তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে