মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুকে নির্যাতনের পর হত্যার অভিযোগ, আটক এক

1476438313658বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাছাইট গ্রামে এক শিশুকে নির্যাতনের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত তোফা মণি (০৭) কাছাইট গ্রামের মাওলানা শফিকুল ইসলামের মেয়ে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তার লাশ উদ্ধার করে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী ছিল। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে আরশাদুর রহমান নামে একজনকে আটক করেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে কাছাইট গ্রামে রাত সাড়ে ৮টার দিকে তোফা স্থানীয় একটি মুদি দোকান থেকে চকলেট কেনার পর আর বাড়ি ফিরেনি। এরপর থেকে পরিবারের লোকজন তোফাকে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে বুধবার সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি ক্ষেতে স্থানীয়রা তোফার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নারায়ণ চন্দ্র দাস জানান, বাড়ির পার্শ্ববর্তী ক্ষেতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই শিশুর লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর হতা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

 

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী