মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মহান বিজয় দিবস উদযাপিত

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া॥ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ৪৫ তম বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের সূচনা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান শহরের ফারুকী পার্কের স্মৃতি সৌধে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পন করেন। জেলা মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাবসহ সকল রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন। পরে জেলা প্রশাসক কর্তৃক জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্থানীয় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ। দিনব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে শরীর চর্চা, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী