,

সরাইলে বিজয় দিবস পালিত

sarail-pic-3সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে যথাযোগ্য মর্যাদায় ৪৫তম বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বরের প্রথম প্রহরে (১২টা ১মিনিটে) ২১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করে উপজেলা প্রশাসন। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, সরাইল থানা, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, সরাইল প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও এনজিও প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পন করেন। পরে আ’লীগের যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা এডভোকেট আবদুর রাশেদের নেতৃত্ব মক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি আধা স্বায়ত্বশাসিত ও ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৮টায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ আনসার ভিডিপি, গার্লস গাইড, কাব স্কাউট দল ও বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কুচকাওয়াজ শরীর চর্চা প্রদর্শন শেষে সালাম প্রদান করে। মঞ্চে বসে সালাম গ্রহন করেন সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা, সহকারি কমিশনার (ভূমি) মৌসুমী বাইন হিরা, আ’লীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন, যুগ্ম আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ প্রমূহ। সকাল ১০টায় শহীদ মিনার চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক অনাঢ়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ২ শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। ইউএনও’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, ইচ্ছে করে সরাইলের মুক্তিযোদ্ধার তালিকা থেকে যারা প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম কেটে দিয়েছেন তারা পাক হানাদার বাহিনীর চেয়েও জঘন্য। এ ছাড়া শিশুদের চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগীতা, হাডুডু খেলা, হাসুলি মোড়গ লড়াই, মহিলাদের ক্রীড়া প্রতিযোগীতা ও ফুটবল ম্যাচের মাধ্যমে দিনটি অহিবাহিত করা হয়। এখানকার হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

sarail-pic-2-1

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে