আগামী ১৭ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা খেলাঘর কমিটির বিজয় মেলা

news-image

15497517_1187187691378297_256358575_nনিজেস্ব প্রতিবদেক
ব্রাহ্মণবাড়িয়া জেলা  খেলাঘর কমিটির উদ্যোগে আগামী ১৭ ডিসেম্বর শনিবার থেকে ব্রাহ্মণবাড়িয়া শহীদ ধীরেন্দ্রনাথ ভাষা চত্ত্বরে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা । মেলার শুভ উদ্ভোদক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। ব্রাহ্মণবাড়িয়া জেলা খেলাঘর কমিটির সভাপতি ডাঃ মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, আবেদা মেমোরিয়াল হাসপাতাল লিঃ- এর সভাপিত ডাঃ ইসমাইল হোসেন সিরাজী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সিভিল সার্জন ডাঃ হাসিনা আকতার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা খানম নিশাত। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রিত সকল অতিথিবৃন্দকে অনুরোধ জানানো হল।

এ জাতীয় আরও খবর