,

আজ মঙ্গলবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)

news-image

indexনিজেস্ব প্রতিবেদক:
আজ মঙ্গলবার ১২ রবিউল আউয়াল ১৩ ডিসেম্বর মঙ্গলবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলিম সমাজে ১২ রবিউল আউয়াল মহানবী হয়রত মুহম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যু (ওফাত) দিবস হিসেবে পালন করা হয়। মহানবী হযরত মুহম্মদ (সা.) ৫৭০ খ্রিষ্টাব্দের হিজরি রবিউল আউয়াল মাসের ১২ তারিখ মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। আরবের মরু প্রান্তরে শান্তির ধর্ম ইসলামের প্রচার করেন তিনি। তার আবির্ভাব এবং ইসলাম ধর্মের প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। দীর্ঘ ২৩ বছর ইসলাম ধর্ম প্রচার করে ৬৩ বছর বয়সে ১২ই রবিউল আউয়াল তিনি ইহকাল ত্যাগ করেন। ঈদে মিলাদুন্নবী  উপলক্ষ্যে মসজিদ  ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈদে মিলাদুন্নবী (সা.) পালন উপলক্ষে গতকাল ১১ রবিউল আউয়াল বাদ এশা জেলা সদর হাসপাতাল জামে মসজিদে খতিব মাওঃ আনোয়ার হোসেন এর পরিচালনায় ওয়াজ, দোয়া, জিকির ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। একই সময় পুরাতন জেলখানা মসজিদে এবং ১০ রবিউল আউয়াল বাদ এশা উত্তর পৈরতলা ছয়ঘরিয়া পাড়া সাদ্দাম মিয়ার বাড়িতে একই কর্মসূচী পালিত হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে