মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় নারী নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে র‌্যালী,আলোচনা সভা

আমিরজাদা চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে নারী নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে র‌্যালী ও আলোচনা সভা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার নারী প্রতিনিধিদের নিয়ে এ আলোচনা সভা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকতা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাহাংগীর আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, ভাইস চেয়ারম্যান মো. মহসিন মিয়া, উপজেলা কৃষি কর্মকতা কাজী আনোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকতা নাজমা বেগম, উপজেলা গর্ভন্যান্স প্রজেক্টের জেলা ফ্যাসিলিটেটর মো. মোজাহিদুল ইসলাম ও ইউনিয়ন গর্ভন্যান্স প্রজেক্টের জেলা ফ্যাসিলিটেটর মো: মোস্তফা। স¦াগত বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত। আলোচনা সভায় বক্তরা অল্প বয়সে মেয়েদের বিবাহ দেওয়া এবং যৌতুক প্রথা, নারীর প্রতি নির্যাতন, সহিংসতা ও অত্যাচার বন্ধ করার আহবান জানান। তারা বলেন কোন নারী যাতে নির্যাতিত না হয় সে জন্য প্রত্যেক নারীদের সচেতন হতে হবে। বক্তারা বলেন অন্যান্য যুগের তুলনায় এখন নারীরা এগিয়ে । নারী অধিকার নারীরাই প্রতিষ্ঠা করতে পেরেছে।

b-baria-pic

 

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী