মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্র্রাক্ষনবাড়িয়ায় শীতের পিঠার ব্যবসা বেশ জমে উঠেছে

thumb_4824_522x341_0_0_cropনিজস্ব প্রতিবেদকব্র্রাক্ষনবাড়িয়ায় শীতকালীন পিঠার ব্যবসা বেশ জমে উঠেছে । শীতের পিঠা খাওয়ার দৃশ্য এখন শহরে সচরাচর সব যায়গায়ই চোখে পড়ে। বাসা-বাড়িতে শীতের পিঠা তৈরীর পাশাপাশি শহরে অধর্ শতাধিক মৌসুমী পিঠা বিক্রেতা এ কাজে ব্যস্ত সময় পাড় করছেন। পিঠা বিক্রি করে বাড়তি উপার্জন করছে তারা।সারা বছর অন্য পেশায় নিয়োজিত থাকলেও নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই তারা শীত কালীন বিভিন্ন পিঠার নিয়ে বসে শহরের বিভিন্ন স্থানে । ফেব্রুয়ারী পর্যন্ত চলে রমরমা ব্যবসা । শীতের পিঠার তালিকায় রয়েছে ,চিতই (খোলা),পোয়া পিঠা (তেলের পিঠা),পাপিসাপটা ,ভাপা পিঠা। এগুলোর মধ্যে ভাপা পিঠা অন্যতম ।এটাকে শীতের পিঠাও বলা হয়। ব্যস্ত সড়কের পাশে অথবা মার্কেটের পাশে জনাকীর্ন স্থানে তৈরী হচ্ছে এসব পিঠা । ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সব শ্রেনীর মানুষের কাছে রয়েছে এর কদর। বেশ কয়েক জন ক্রেতা জানালেন কর্মব্যস্ততা বেড়ে যাওয়ায় এখন দোকান থেকেই পিঠা কিনে খাচ্ছেন তারা । এছাড়া শহরের বাড়িতে অতিথি আপ্যানের জন্যও পিঠা কিনে নিয়ে যাচ্ছি । কথা হয় পিঠা বিক্রেতা শাহ আলম মিযার সাথে,তিনি বলেন বছরের এ সময়টা বেশ ভালই যায় তাদের। ১৫-১৬শ টাকা পূজিতে প্রতিদিন ৪-৫শ টাকা লাভ হয়।সন্ধ্যায় রাস্তায় অসংখ্য কর্মব্যস্ত লোক আমাদের এ পিঠা বেশস্বাচ্ছন্দের সাথে খেয়ে থাকেন ।যাদের পরিবার –পরিজন কাছে থাকেনা যেমন বিভিন্ন মার্কেটিং কোম্পানীতে কর্মরত ,বড় বড় অফিসাররা গাড়ি পাঠিয়ে আমাদের এ পিঠা নিয়ে খান। এ ক্ষেত্রে পিঠা বানারোর উপকরণ যথেষ্ট পয়-পরিষ্কার রেখে আমরা পিঠাগুলো তৈরী করি । বছরের অন্য সময় চা বিস্কুট বিক্রি করে সংসার চালালেও শীতের পিঠা বিক্রি করে বাড়িতি রুজি হওয়ায় এখন তাদেও মুখে তৃপ্তির হাসি।

 

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী