বিজয়নগরে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি : ১০ ডিসেম্বর আর্ন্তজাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে যথাযথ মর্যাদায় ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে পালিত হয়েছে । গতকাল শনিবার মানবাধিকার সংস্থা অভিযান এর উদ্যোগে সকাল ১০টায় র্যালী বেড় হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেলা ১১ টায় বিজয়নগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাংবাদিক মোঃ সারুয়ার হাজারী পলাশ এর সভাপতিত্বে এবং সাংবাদিক এস এস জহিরুল আলম চৌধুরী টিপু’র সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট তানভীর ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আক্তার উন নেছা শিউলী, দৈনিক আজকের ব্রাহ্মণবাড়িয়া পত্রিকার সম্পাদক আবু নাসের রতন, বার্তা সম্পাদক আবুল হাসনাত (অপু), ডেইলি অবজারভার পত্রিকার জেলা প্রতিনিধি সীমা›ত খোকন, ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউল হক বকুল , সাপ্তাহিক তিতাত বাণীর সম্পাদক মৃণাল চৌধুরী লিটন ,উপজেলা ছাত্রলীগের সভাপতি ইলিয়াছ সরকার, , আওয়ামীলীগ নেতা ইসহাক সরকার, রেনু সরকার, শাহ আলম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মানবাধিকার সংস্থা অভিযান এর বিজয়নগর শাখা কমিটির সভাপতি কাজী মোঃ শরিফ উদ্দিন।











