তুলির আঁচড় দেয়ালে এক টুকারো বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক : শীতের কুয়াশা ভেদ করে সূর্র্র্য সবে উঁকি দিয়েছে। অনুষ্ঠান শুরু হতে আরো ঘন্টা খানেক সময় লাগবে। দেশ বরেণ্য চলচ্চিত্রকার মোর্র্শেদুল ইসলামের চোখ ততক্ষণে উপস্থিত হয়ে চোখ রাখলেন দেয়ালের দিকে। ঘুরে ঘুরে দেখলেন। কথা হলে এ প্রতিবেদককে বলেন, ’রাত থেকেই শরীরটা খারাপ। তবু চলে আসি। শিশুদের এ আঁকা খুব ভালো হয়েছে। সব মিলিয়ে এটা অন্যরকম আয়োজন’।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মো. রিসতাক আলী চাকরি সুবাদে থাকেন ব্রাহ্মণবাড়িয়ায়। তাঁর চোখও ঠেঁকেছে স্কুলের রঙ্গিন দেয়ালে। মুক্তিযুদ্ধ চলকালে স্ত্রী মিলি রহমানের কাছে লেখা বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের চিঠিটি তিনি পড়ছিলেন বিড়বিড় করে। এ প্রতিবেদককে বলেন, ’দেয়ালে লেখা চিঠিটি মনযোগ দিয়ে পড়লাম। আগে এ চিঠির কথা জানতাম না’।
ব্রাহ্মণবাড়িয়ার গভ. মডেল গার্লস হাই স্কুলের দেয়ালে চোখ আটকাচ্ছে যে কারোরই। দেয়ালটিতে যেন এক টুকরো বাংলাদেশ। ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, স্বাধীন বাংলার দশ্য, জনসচেতনতাকর ছবি কোন কিছুই যেন বাদ যায় নি দেয়ালটিতে। এ যেন দেয়ালে এক টুকরো বাংলাদেশ। পুরো দেয়ালজুড়ে চোখ বুলালেই মন বলে উঠবে, ’এইতো আমার বাংলাদেশ’।
ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস উপলক্ষে ফেসবুক ভিত্তিক সংগঠন ’আমরাই ব্রাহ্মণবাড়িয়া’ সংগঠন গভ. মডেল গার্লস হাই স্কুলের দেয়ালে ছবি আঁকার আয়োজন করেছে। ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের ২৬ শিক্ষাথী দেয়ালজুড়ে এঁকেছে মোট ৬৫টি ছবি ও জনসচেতনতামূলক লেখা। জেলা পুলিশ এ ছবি আঁকায় সাবিক সহযোগিতা করে।
গতকাল বহস্পতিবার সকাল আটটা আট মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার আটক কতি সন্তান এ ছবি আঁকার উদ্বোধণ করেন। তাঁরা হলেন, বিশিষ্ট চলচ্চিত্রকার মোশেদুল ইসলাম, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মো. আশরাফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, গভ. মেডল গালস হাই স্কুলের প্রধান শিক্ষক নাঈমা জান্নাত, নাট্য ব্যক্তিত্ব ইরেশ জাকের, সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব সোলায়মান সুখন, মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মিয়া, প্রবীণ চিত্রগ্রাহক প্রান্তোষ চৌধুরি।
পরে ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে উদ্বোধণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল-মামুন সরকার, জেলা নাগরিক কমিটির সভাপতি ডা. বজলুর রহমান। বক্তারা বলেন, ’ছোট খাট দু’একটি সংঘষ, অনাকাঙ্খিত ঘটনাই ব্রাহ্মণবাড়িয়ার চিত্র নয়। সাহিত্য, সংস্কতির ব্রাহ্মণবাড়িয়াই হচ্ছে আসল ব্রাহ্মণবাড়িয়া। আজকের এ আয়োজন এটাই প্রমাণ করে’।
সরেজমিনে ঘুরে দেখায় যায়, স্কুলের দেয়ালে শোভা পাচ্ছে শুভ’র আঁকা সাত বীরশ্রেষ্ঠের ছবি, লিয়েন জামানের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের সমাধিস্থল, সাবরিনা জেবিন সেঁজুতির আত্মসমপণের ছবি। ভাষা আন্দোলনের ছবি এঁকেছে আবু সামিন, ফৌজিয়া ফারিহা, মৈত্রী দত্ত, শায়লা রেশমী। মুক্তিযুদ্ধ বিষয়ক ছবি এঁকেছে, মোবারেজ আহমেদ, শাহরিয়ার তানজিম, যুথী, সাদিয়া মাশনুন ইসমা, ইসরাত জাহান তৌফা, তারিযা আমজাদ, ত্রপা, সানজিদা তিথী, সারাফ নাওয়ার মাইশা, অনিক পাল, আকিব, অভিষেক, সাগর, জয়া। ফারিহা রহমান নওমী তার আকা ছবিতে ফুটিয়ে তুলেছে একজন গভবতী মাকে। সেখানে লেখা আছে, ’গভবতী রোগীর জন্য আগে থেকে কমপক্ষে দু’জন রক্তদাতা প্রস্তুত রাখুন’। রক্তদানের উৎসাহের ছবি এঁকেছে সানজিদ আক্তার তিথী। এছাড়া ফারজানা বিনতে রহমান খেয়ার ছবিতে নারী নিযাতন প্রতিরোধের আহবান জানানো হয়েছে। মৃদুল, মেহনাজ আফরিন প্রিয়তা, তামবীহ, আকিব সরকারের ছবিতে গ্রাম বাংলার দশ্য। তালহা চৌধুরি এঁকেছে সুরস¤্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ছবি।
গত কয়েকদিন ধরেই ব্রাহ্মণবাড়িয়া শিশু নাটম্যের শিক্ষাথীরা ছবিগুলো আঁকছিল। সাত সকালে এসেই দেয়ালে শুরু করতো তাদের তুলির আঁচড়। এ প্রসঙ্গে কথা হয়, ফারিহা রহমান নওমী, সাবরিনা জেবিন, মৈত্রী, ও নাওয়া ফারিহার সঙ্গে। তারা জানায়, দেয়ালে ছবি আঁকার অভিজ্ঞতা এটাই প্রথম। নিজের আঁকা ছবি দেয়ালে দেখে গববোধ হয়। যখন দেখে কেউ দাঁড়িয়ে এ ছবি দেখছে তাহলে তো আরো বেশি আনন্দ লাগে।
আমরাই ব্রাহ্মণবাড়িয়া ফেসবুকে পেজের প্রতিষ্ঠাতা বিবর্ধন রায় ইমন বলেন, ’মুক্তিযুদ্ধ সম্পকে নতুন প্রজন্মের মাঝে আগ্রহ গড়ে তুলতে আমাদের আয়োজন। এর আগেও আমরা অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের দেয়ালে ছবি এঁকে দেই। পযায়ক্রমে আমরা ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি বিদ্যালয়ে এ ধরণের ছবি আঁকার আয়োজন করবো। যাতে করে নতুন প্রজন্ম আরো ভালোভাবে মুক্তিযুদ্ধকে জানতে পারে।
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটু বলেন, ’আমরাই ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের সদস্যরা আমার সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করলে আমি রাজি হয়ে যাই। এটি একটি অনন্য উদ্যোগ। এ ধরণের উদ্যোগ সারাদেশে ছড়িয়ে পড়–ক এটাই প্রত্যাশা করি’।












