,

আশুগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার

news-image

logo-gifব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সেলিনা বেগম(২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার সন্ধায় উপজেলার একটি বেসরকারী হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেলিনা দূর্গাপুর এলাকার আব্দুল হাই মিয়ার মেয়ে। আব্দুল  হাই মিয়া  জানান, কয়েক বছর আগে উপজেলার তালশহর গ্রামের কাতার ফেরত শাহ আলম মিয়ার সাথে বিয়ে হয় সেলিনা বেগমের। বিয়ের কিছুদিন পর শাহ আলম মিয়া আবারো কাতার চলে যায়। মাস খানেক আগে শাহ আলম মিয়া ছুটিতে দেশে আসেন। দেশে আসার পর থেকেই শাহ আলম  সেলিনাকে  বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেয়। এতে সে অপারগতা প্রকাশ করলে এক সপ্তাহ আগে তালশহর থেকে দূর্গাপুর পাঠিয়ে দেয় শাহ আলম । শুক্রবার বিকালে শাহ আলম মিয়া ও তার পরিবারের লোকজন দূর্গাপুর গ্রামে আসেন। এসময় তারা আমাদের বাড়িতে না গিয়ে এলাকার অন্যান্য লোকজনের সাথে সেলিনাকে ছেড়ে দেওয়ার ব্যাপাারে কথা বলেন। এতে সেলিনা অপমান বোধ করেন। এক পর্যায়ে সেলিনা তার নিজ ঘরে গিয়ে গলায় ফাঁস দেন। এসময় পরিবারেরর লোকজন তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে আশুগঞ্জ একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে এটিকে আত্বহত্যা বলে মনে হচ্ছে। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এখনো এবিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি বলে জানান ওসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে