,

নাসিরনগরে দূর্নীতি বিরোধী মানববন্ধন ও আলোচন সভা

15390750_1201567839929436_6266820918471650433_nআকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) ॥ “দুর্নীতির বিরুদ্ধে একসাথে” এই শ্লোগানকে সামনের রেখে নাসিরনগরে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০১৬ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নাসিরনগর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) উদ্যোগে আজ শুক্রবার উপজেলা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা,শিক্ষক- শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। সকাল ১০ টা থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। পরে স্থানীয় শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা কমিটির সভাপতি নাসিরনগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীরের সভাপতিত্বে কমিটির সম্পাদক ও প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী,উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না।এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবদুল মোতালিব,সদস্য অবসর প্রাপ্ত পরিবার পরিকল্পনা পরির্দশক মোঃ হাবিবুর রহমান,অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা হরিপদ পোদ্দার,দৈনিক ইত্তেফাক সংবাদদাতা আকতার হোসেন ভুইয়া ও সমাজ কর্মী শিবলী চৌধুরী প্রমূখ |

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে