,

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত-২, আহত-৪

15357067_1121023724672231_148069402_nআমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া॥

আজ বৃহষ্পতিবার কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে বাস ও সিএনজি অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। হতাহতরা সবাই সিএনজি অটোরিকসা যাত্রী। নিহতরা হচ্ছেন বিজয়নগর উপজেলার জুনায়েদ সরকার (৪০) ও আখাউড়ার সুমিত্রা রানী দাশ (৫০)। গতকাল দুপুর সোয়া ২ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, জুনায়েদ তার স্ত্রী-সন্তানকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদরের আটলা গ্রামে তার শ্বশুর বাড়িতে আসছিলেন। সুমিত্রা তার নাতি নয়ন দাশকে ডাক্তার দেখাতে মেয়ে স্মৃতি রানীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া আসছিলেন। তাদের বহনকারী সিএনজি অটোরিকসাটি সুলতানপুর ব্রীজের ওপর উঠার পর বিপরীত দিক থেকে আসা দিগন্ত পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২জন মারা যান। আহত জুনায়েদের স্ত্রী আকলিমা ও তার সন্তান আব্দুল্লাহ সরকার, স্মৃতিরানী (২৫) ও তার সন্তান নয়ন (৩) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে