মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় ট্রেন থেকে যুবকের মরদেহ উদ্ধার

las-udderনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়ায় ট্রেনের ভিতর থেকে খোকন মিয়া (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর সোয়া ২টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত খোকনের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার মুলদান গ্রামে।

খোকনের আত্মীয় আব্দুর রাজ্জাক জানান, খোকন কিশোরগঞ্জ থেকে ধান মাড়াইয়ের যন্ত্রাংশ কিনে ফেনী যাওয়ার উদ্দেশে রওয়ানা হয়েছিলেন। পথে অসুস্থ হয়ে মারা যান। খোকন ফেনী এলাকায় ধান মাড়াইয়ের কাজ করতেন।

এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার জানান, কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশন থেকে ওই যুবক চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে ওঠেন। ট্রেনে ওঠার আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশনে যাত্রা বিরতি করলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের