বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিমিক্স জাতীয় সংগীত কোন ভাবে কাম্য নয়-হারুন আর রশীদ

123নিজস্ব প্রতিনিধি : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর আয়োজিত তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলায় মুঠোফোনের মাধ্যমে `রিমিক্স` জাতীয় সংগীত বাজিয়ে বিপাকে পড়েছেন সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার সন্ধ্যায় শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বরে ঐতিহাসিক সেই গান `আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি` সুরে সুরে শুরু হয় বিজয় মেলার আনুষ্ঠানিকতা। তবে ঐতিহাসিক সেই গানের সুরে কিছুক্ষণ সুর মেলানোর পরই জাতীয় সংগীতকে বিকৃত করে অপমান করার অভিযোগ তুলে মেলায় উপস্থিত দর্শকরা গানটি বন্ধ করার দাবি জানান।
এ সময় মেলায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, বিশেষ অতিথি পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ অন্যান্য অতিথিরা `রিমিক্স` জাতীয় সংগীত দ্রুত বন্ধের দাবি জানান। পরে `রিমিক্স` জাতীয় সংগীত বন্ধ করে অনুষ্ঠানের সভাপতি ও খেলাঘর জেলা কমিটির সভাপতি ডা. মো. আবু সাঈদ মেলায় উপস্থিত দর্শকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এরপর খেলাঘরের শিল্পীরা জাতীয় সংগীত গেয়ে দর্শকদের কিছুটা শান্ত করেন।

এদিকে, মুক্তিযুদ্ধের বিজয় মেলায় মুঠোফোনের মাধ্যমে `রিমিক্স` জাতীয় সংগীত বাজিয়ে খেলাঘরের মতো একটি ঐতিহ্যবাহী সংগঠন জাতীয় সংগীতকে অপমান করেছেন বলে মন্তব্য করেছেন মেলায় আগত বিশিষ্টজনরা।
অন্যদিকে, জাতীয় সংগীতের অবমাননাকে `ধৃষ্টতা` উল্লেখ করে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশীদ জানান, জাতীয় সংগীত আমাদের অহংকার, রিমিক্স জাতীয় সংগীত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শুদ্ধসুর ও বাণীতে জাতীয় সংগীত পরিবেশন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ