শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও সেই এনা : ব্রাহ্মণবাড়িয়ায় বাস চাপায় ৪ রিক্সা আরোহী নিহত

15181499_949196108547594_3490326104935839182_nনিজস্ব প্রতিবেদকঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহি বাস চাপায় ৪ ব্যাটারী চালিত রিকশার যাত্রী নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত এক নারীকে মাধবপুর হাসপাতালে ভর্তি করা হলে সে মারা যায়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ জানান দুর্ঘটনার সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহি বাস বিপরীত দিক থেকে আসা মাধবপুরগামী অপর একটি যাত্রীবাহি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থালেই চালক ও দুই আরোহী নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক নারী আরোহীকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উল্লেখ্য যে, ঢাকা-সিলেট মহাসড়কে নামিদামি যেসব বাস ট্রান্সপোর্ট রয়েছে, বিগত কয়েক বছরের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা অংশে সবচেয়ে বেশী সড়ক দুর্ঘটনায় মহাসড়কে লোকজন নিহত হয়েছে এ ঘাতক এনা পরিবহনের বেপরোয়া গতির কারণে। এ নিয়ে এনা কর্তৃপক্ষ গাড়ির গতির উপর নিয়ন্ত্রণ নির্ধারন করলেও মহাসড়কে চালকরা কিছুতেই তা মানছে না। এরই কারণে এ মহাসড়কে একরে পর এক ঘটছে ভয়াবহ সড়ক দুর্ঘটনা।

death-pic-30-11-2016-450x243

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ