,

নাসিরনগরে ধর্মীয় অবমাননাকর ছবি পোস্টকারী সন্দেহ ভাজন জাহাঙ্গীর গ্রেফতার, ৪ দিনের রিমান্ড মঞ্জুর

123নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে ফেসবুকে ধর্মীয় অবমাননাকর ছবি পোস্টের জের ধরে হিন্দুপল্লিতে চালানো হামলার ঘটনায় জাহাঙ্গীর আলম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের ভিতর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাহাঙ্গীর নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের বেণু মিয়ার ছেলে। সে স্থানীয় হরিণবেড় বাজারের আল আমিন সাইবার ক্যাফের স্বত্বাধিকারী ও স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। পুলিশের সূএে জানা যায়, জাহাঙ্গীরই রসরাজের ফেসবুক আইডি হ্যাক করে সেই ধর্মীয় অবমাননাকর ছবিটি পোস্ট করেছিল বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। দুপুরে জাহাঙ্গীরকে আদালতে তোলা হবে। জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর কর্ ে।
উল্লেখ্য যে ৩০ অক্টোবর নাসিরনগরে হিন্দু মন্দির ও বাড়িঘরে ভাংচুর, হামলা এবং বিভিন্ন হিন্দু বাড়িঘরে পর্যাক্রমে নাসিরনগর থানায় ৭টি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১০২ জন আসামীকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে