,

এবার আখাউড়ায় এক হিন্দু বাড়িতে আগুন

fire1নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের পর এবার আখাউড়ায় এক হিন্দু বাড়িতে ‘অগ্নিসংযোগ’ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার মধ্যরাতে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের নয়ামুড়া গ্রামের নীপেন্দ্র ভৌমিকের বাড়িতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে ঘরের জিনিসপত্র সব পুড়ে গেছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে নয়ামুড়া গ্রামের নীপেন্দ্র ভৌমিকের বাড়ির একটি ঘরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে ওই ঘরে থাকা মুদি দোকানের মালামাল ও গৃহস্থলীর কাজে ব্যবহৃত জিনিসপত্র পুড়ে যায়। এ সময় নীপেন্দ্র তার স্ত্রীকে নিয়ে পাশের একটি ঘরে ঘুমিয়ে থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার বলেন, দুর্বৃত্তরাই যে অগ্নিসংযোগ করেছে সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে-কোনোভাবে ওই ঘরে আগুন লেগেছে। তবে পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে