ব্রাহ্মণবাড়িয়া অস্ত্রসহ ডাকাত ও মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর-অষ্ট্রগ্রাম রোড থেকে দুই অস্ত্রধারী ডাকাতকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন আল আমিন (৩৩) পিতা আ: হেকিম ও বাদশা আলী (৩৮) পিতা আলী হোসেন। তাদের বাড়ি সদর থানার বিরাসার গ্রামে।
সদর থানা পুলিশ জানান বৃহস্পতিবার মধ্য রাতে গোপন সংবাদে ভিত্তিতে দুই ডাকাত আল আমিন ও বাদশা আলীকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সুহিলপুর-অষ্ট্রগ্রাম রোডে জাহের মেম্বার বাড়ির সামনে থেকে তাদের দুইজনকে আটক করে পুলিশ। এ সময় দেশীয় লোহার তৈরী পাইপগান ও দুই রাউন্ড বন্দুকের কার্তুজ এবং একটি রামদা উদ্ধার করা হয়।
এদিকে পুলিশে বিশেষ বৃহস্প্রতিবার মধ্যরাতে অভিযানে ইয়ছিন মিয়া (৩৬) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে সদর থানার রাজঘর গ্রামে সোলেমান মিয়ার ছেলে। সদর থানা পুলিশ জানায় গোপন সংবাদে ভিত্তিতে শহরের কাইতলী এলাকার ব্রীজের উত্তর মাথার পূর্ব রাস্তা পাশ থেকে ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ি ইয়াসিনকে গ্রেপ্তার করে পুলিশ। সে র্দীঘদিন যাবৎ মাদক ব্যবসা করে পরিচালনা করে আসছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ মঈনুর রহমান জানান গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির চেষ্টা এবং মাদক আইনে মামলা রুজু করে ৩ আসামীকে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।












