,

রোহিঙ্গা মুসলমানদের হত্যার প্রতিবাদে সরাইলে বিক্ষোভ মিছিল

ta-1-300x156সরাইল (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি : মিয়ানমারের আরাকান রাজ্যে সেনাবাহিনী ও বৌদ্ধ ভিক্ষু কর্তৃক মুসলিম গণহত্যা, হামলা, ধর্ষণ, নির্যাতন ও দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে সরাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম’আ সদর ইউনিয়নের কয়েকটি মসজিদের মুসল্লিারা এ বিক্ষোভ সমাবেশ করেছেন। পূর্ব ঘোষিত এ কর্মসূচিকে ঘিরে গত বৃহস্পতিবার রাত থেকেই সতর্ক ছিল স্থানীয় প্রশাসন। কিছুটা ভীতির সৃষ্টি হয়েছিল সাধারন মানুষের মধ্যে। গতকাল সকাল থেকেই উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করছিল পর্যাপ্ত পুলিশ। অবশেষে অত্যন্ত শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়েছে তাদের কর্মসূচি। জুম’আর নামাজের খুৎবার আগেই স্ব-স্ব মসজিদের খতিবরা বিক্ষোভ মিছিল ও সমাবেশের দাওয়াত দেন মুসল্লিদের। বেলা ১টা ২০ মিনিটে সরাইল বিকাল বাজার শাহী (হাটখোলা) জামে মসজিদের ব্যবস্থাপনা পরিষদের সম্পাদক মাওলানা কুতুব উদ্দিন ও খতিব মাওলানা শেখ মোঃ আমান উল্লাহর নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের সকাল বাজার এলাকায় প্রদক্ষিণ কালে আরো কয়েকটি মসজিদের মুসল্লিরা তাদের সাথে যোগ দেয়। পরে মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরাইল-অরুয়াইল সড়কের বকুল তলায় এক সমাবেশে মিলিত হয়।

 

উপজেলা মসজিদের খতিব মাওলানা মোঃ মাঈনুল ইসলামের সঞ্চালনায় ওই সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা মোঃ মাসুদ ও ইউপি সদস্য মোশাহেদ উল্লাহ। বক্তরা বলেন, নির্মম ভাবে সেখানে মুসলিম নারী পুরুষ ও শিশুদের নির্যাতন করে গণ হত্যা চালাচ্ছে বৌদ্ধ ভিক্ষু ও সেনাবাহিনী। এখন নিরব কেন মানবাধিকার সংগঠন ও জাতী সংঘ? তারা বলে (বৌদ্ধরা) জীব হত্যা মহাপাপ। অথচ তারা নির্বিচারে সেখানে আগুনে পুড়ছে, কেটে টুকরা টুকরা করছে মুসলমানদের। মুসলিম নারীদের ধর্ষণ করছে। অতএব তাদের কোন ধর্ম নেই। আমরা সেই দেশের প্রধানমন্ত্রী অং চাং সুচির শান্তি পুরস্কার ফিরিয়ে নেয়ার দাবী জানাচ্ছি। সেই সাথে সুচিকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করা হউক। তারা রোহিঙ্গা মুসলমান হত্যার বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান পরিস্কার করারও দাবী জানান। সেই সাথে বর্ডার খুলে দিয়ে বাংলাদেশে আসার সুযোগ ও আশ্রয় দেয়ারও জোর দাবী জানিয়েছেন। সেখানকার মুসলমানদের বাঁচানোর জন্য সারা পৃথিবীর মুসলমানদের এক হওয়ার আহবান জানিয়ে তারা বলেন, জাতী সংঘসহ সারা বিশ্ববাসীকে এখন এগিয়ে আসা উচিত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে