হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের উদ্যোগে প্রধান মন্ত্রীর ত্রান তহবিল থেকে অর্থ বরাদ্দের চেক বিতরন
নিজস্ব প্রতিনিধি : ধর্ম মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের উদ্যোগে প্রধান মন্ত্রীর ত্রান তহবিল থেকে অর্থ বরাদ্দের চেক বিতরন করা হয়েছে।সকাল ১১টায় মেড্ডাস্থ কাল ভৈরব মন্দিরে চেক প্রদান অনুষ্ঠানে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি দিলীপ কুমার নাগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধর্ম মন্ত্রনালয়ের হিন্দু ধমীয় কল্যান ট্রাস্টের টাষ্টি শ্যামল চন্দ্র ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ব্রাহ্মণবাড়িয়া সহকারী পরিচালক জাহিদ হাসান, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রদ্যুৎ নাগ, সভাপতী মন্ডলীর সদস্য জহর লাল সাহা, জাতীয় হিন্দু মহাজোটের জেলা সভাপতি জয় শংকর চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন, জেলা পুজা পরিষদের সভাপতি সুদর্শন সাহা, সাধারণ সম্পাদক পরিতোষ রায়, ঐক্য পরিষদের সদর উপজেলার সাধারন সম্পাদক সভ্যসাচী পাল, জেলা যুগ্ন সম্পাদক খোকন আচার্য্য, অর্থ সম্পাদক সুভাষ দাস, এছাড়া ও বক্তব্য রাখেন কানু লাল মজুনদার, বিশ্বনাথ চৌধুরী, সুশীল সরকার মনা, ধীমান দাস, দিলীপ বর্মন, ইন্দ্রজীত দাস, লিটন দাস মেম্বার ও শ্যামল চন্দ্র বনিক প্রমুখ। সভায় প্রধান অতিথি ও নেতৃবৃন্দরা বলেন আমরা অসম্প্রদায়িক বাংলাদেশ চাই, যে দেশে কোন হানা হানি থাকবেনা। নাছিরনগর ঘটনায় আমরা খুবই মর্মাহত হয়েছি। এই অন্যায় কারীদের বিচার বাংলার মাটিতেই হতে হবে। অন্যায় কারীরা কোন ধর্মের লোক নয়। এই দেশে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমলেই অন্যায়কারীদের বিচার হবে এবং সংখ্যালঘুরা সুখে শান্তিতে বসবাস করবে। পবে আলোচনা শেষে প্রধান মন্ত্রীর ত্রান তহবিলের অর্থের চেক ব্রাহ্মণবাড়িয়া জেলার ৩৯ টি মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদকের কাছে হস্তান্তর করা হয়েছে।











