‘নাসিরনগরে হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত, শিগগিরই ব্যবস্থা’(ভিডিও)
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও পুলিশের তদন্ত কমিটির প্রধান মোহম্মদ শাখাওয়াত হোসেন। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
এদিকে, হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য নাসিরনগরে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে। এরইমধ্যে দত্তপাড়া, ঘোষপাড়া, পশ্চিমপাড়াসহ বিভিন্ন এলাকায় এবং মন্দিরে ১০টি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
অন্যদিকে, নাসিরনগরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সূত্র: সময় টিভি











