ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র সহ সন্ত্রাসী মাসুম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে মৌড়াইল বণিকপাড়া লক্ষীভবন নামক একটি বাড়িতে তৃতীয়তলা বাসা থেকে গত শনিবার রাত অনুমানিক সাড়ে এগারটা সময় গোপন সংবাদের ভিওিতে সদর থানার ওসি মাঈনুর রহমান এর নেতৃত্বে এসআই নাজমূল আলম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে তল্লাশি চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ম্যাগজিন সহ কুখ্যাত সন্ত্রাসী নূর মোহম্মদ মাসুম (৩৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়। তার পিতার নাম আব্দুল ওয়াহেদ মাষ্টার, তাদের।গ্রামের বাড়ি বিদ্যাকুট ইউনিয়ন নবীনগর উপজেলায় । সে তার বাবার সাথে শহরের বণিকপাড়া ভাড়াটিয়া বাসায় থাকত। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মাঈনুর রহমান সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সন্ত্রাসী মাসুমকে সদর থানায় অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।











