,

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি : নাসিরনগরে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক ও ত্রান সহায়তা

picআকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর ও মন্দিরে হামলা,ভাংচুরে ক্ষতিগ্রস্থদের মধ্যে আর্থিক ও ত্রান সহায়তা দিয়েছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি । আজ রবিবার  উপজেলা পরিষদ প্রাঙ্গণে রেডক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের উদ্যোগে নগদ আর্থিক সহায়তা ছাড়াও চাল, ডাল, তেল, হাড়ি-পাতিলসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উপ-মহাসচিব জাকারিয়া খালেদ। এ সময় উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা চেয়ারম্যান এটি,এম মনিরুজ্জামান, নির্বাহী কর্মকর্তা মো: লিয়াকত আলী,উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃ অবঃ গোলাম নূর,জেলা রেডক্রিসেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জায়েদুল হক, আইসিআরসি ফিল্ড অফিসার থুইহ্লামং, ইউনিট অফিসার আবদুল করীম,কার্যকরী সদস্য সাংবাদিক সৈয়দ শাহাজাদা, মামসুল কবির,সাফায়েত আলম,আশিকুর রহমান সোহাগ,শামীমা মজিদ প্রমূখ। সভায় ক্ষতিগ্রস্থ নাসিরনগর সদর ও হরিপুরে ১৩০ টি পরিবারের মধ্যে আর্থিক ও ত্রান সামগ্রী বিতরণ  করা হয়।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে