শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায়  বিজিবি’র অভিযানে আটক ৫

 

02১৯ নভেম্বর ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর সিংগারবিল সীমান্ত ফাঁড়ীর টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নোয়াবাদী এলাকায় গত রাত ১২:৩০ ঘটিকায় নিয়মিত অভিযান পরিচালনাকালীন ০৩ পিচ ইয়াবা ট্যাবলেট, ০১ বোতল ফেনসিডিল ও ০২টি মোটর সাইকেলসহ ০৫ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃদের নাম ও ঠিকানা- (এক)    মোঃ সোহেল মিয়া (৩২), পিতা- মোঃ বাচ্চু মিয়া, (দুই) মোঃ আলামিন হোসেন (৩৫), পিতা- আব্দুর রহিম, (তিন), মোঃ রাকিবুর রহমান(২৭), পিতা- মৃত রইছ মিয়া, (চার) মোঃ কাজী ওলিউল্লাহ(২৭), পিতা- মৃত কাজী আমান সকলেই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসিন্দা এবং (পাঁচ) মোঃ নুর আলম (৩০), পিতা- মোঃ শফিকুল ইসলাম, গ্রাম-গুরুনগর, ডাকঘর-কৃষ্ণনগর, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। ধৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক বিজয়নগর থানায় হস্তান্তর করেছে বিজিবি।

অপরদিকে গংগাসাগর সীমান্ত ফাঁড়ী  কর্তৃক পরিচালিত অভিযানে ০১টি সিএনজিসহ বাংলাদেশী বিভিন্ন প্রকারের ২৫০ কেজি মাছ এবং ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের টহলদল গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টায় জেলার বিশ্বরোড এলাকা হতে ০১টি ৩টন ও ০১টি কাভার্ট ভ্যানভর্তি আট হাজার কেজি গোলআলু ভারতে পাচারকালে জব্দ করে বিজিবি। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৯০,০৭৮,৩০০/- (নব্বই লক্ষ আটাত্তর হাজার তিনশত) টাকা।

প্রেস বিজ্ঞপ্তি

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ