মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে যারা হামলা চালিয়েছে তারাই মুরতাদ-মোকতাদির চৌধুরী

1234পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় আমার নাম জড়িয়ে সাম্প্রদায়িক বানানোর অপচেষ্টা চলছে।

শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া পৌর-শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত নবান্ন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি দুই দিনব্যাপী এ নবান্ন উৎসবের আয়োজন করে।

তিনি বলেন, আমাকে যদি সাম্প্রদায়িক বানানো যায় তাহলে অনেকগুলো সুবিধা হবে! ব্রাহ্মণবাড়িয়ায় রাজনীতির সঙ্গে সংস্কৃতির যে সংযোগ গড়ে উঠেছে সেটি ধ্বংস করা যাবে। ব্রাহ্মণবাড়িয়ায় মোল্লাতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে, কোনো নৌকাবাইচ হবে না, পুতুল নাচ হবে না। আমরা ব্রাহ্মণবাড়িয়ায় একটি উদার সংস্কৃতির মাঠ গড়ে তোলার চেষ্টা করছি, অনেকাংশে আমরা সফলও হয়েছি।

তিনি আরো বলেন, নাসিরনগরে হামলার পরপরই আমি একটি ফতোয়া দিয়েছি। আমি বলেছি, যারাই নাসিরনগরে হামলা চালিয়েছে তারাই মুরতাদ হয়ে গেছে। যারা ইসলাম থেকে ফিরে যায় তারাই মুরতাদ। ইসলাম বলেছে, অন্য ধর্মের কোনো নিরীহ মানুষ এবং উপাসনালয় নষ্ট করা যাবে না।

তিনি বলেন, ১২ জানুয়ারি যারা উস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, ধরীন্দ্রেনাথ দত্ত ভাষা চত্বর ও রেলওয়ে স্টেশনে হামলা চালিয়েছিল তাদের যদি চিহ্নিত করে বিচারের আওতায় আনা যেতো তাহলে নাসিরনগরে হামলার ঘটনা ঘটতো না। গতকালও ঝালকাঠিতে একটি মন্দির ভেঙে দেয়া হয়েছে। দেশের আরো অনেক জায়গায় এ ধরনের হামলা চালিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে উৎখাতের জন্য সুপরিকল্পিত চেষ্টা বলেও উল্লেখ করেন তিনি।

নবান্ন উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাড. মো. আবু তাহেরের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, বিশিষ্ট কবি আবু হাসান শাহরিয়ার, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ প্রমুখ।

অনুষ্ঠানে কবি আবু হাসান শাহরিয়ারকে নবান্ন উৎসব সম্মাননা প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী