বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে এনএসআই কর্মকর্তা মাসুদের বিরুদ্ধে অভিযোগের নিষ্পত্তি

masud-alamব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : অবশেষে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) বরিশাল বিভাগীয় কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. মাসুদ আলম ও তার ছোট ভাই রুবেল আলমের বিরুদ্ধে জাতীয় মানবাধিকার কমিশনে দায়েরকৃত লিখিত অভিযোগের নিষ্পত্তি হয়েছে। এনএসআই’র উচ্চতর তদন্ত কমিটির দাখিল করা তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতেই অভিযোগের নিষ্পত্তি হয়। মাসুদ আলমের ছোট ভাই রুরেল আলমও এনএসআই’র একজন সহকারি পরিচালক পদে কর্মরত রয়েছেন।
জাতীয় মানবধিকার কমিশন স্মারক নং:এনএইচআরসিবি/অভিযোগ/২৬৪/১৫/২৮০১ চলতি বছর ৯ সেপ্টেম্বর অভিযোগকারীকে এ আদেশ জানিয়ে দেওয়া হয় মর্মে জানা যায়, যার অনুলিপি মাসুদ আলম কিংবা এনএসআই’র মহাপরিচালককে অবগত করা হয়নি। এ অবস্থায় অভিযোগ নিষ্পত্তি হলেও, মিথ্যা অভিযোগ ও গঠিত তদন্ত কার্যক্রমে প্রশাসনিক, সামাজিক ও মানসিক ভাবে চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন এনএসআই কর্মকর্তা মাসুদ আলম।
অভিযোগ সূত্রে জানা যায়, বর্তমানে এনএসআই’র বরিশাল বিভাগীয় কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. মাসুদ আলমের বিরুদ্ধে তিনি তার ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করেন বলে তার নিজ গ্রামের বাসিন্দা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের খাড়াসার গ্রামে মৃত আব্দুল মান্নাফের ছেলে মোহাম্মদ আলী গং জাতীয় মানবাধিকার কমিশনে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এছাড়া মাসুদ আলমের বিরুদ্ধে ধর্ষণ, ডাকাতি ও মারামারিরসহ নানা অপকর্ম এবং তার ছোট ভাই রুবেল আলমের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের কথাও উল্লেখ করা হয় সেই অভিযোগে। এসব অভিযোগের প্রেক্ষিতে মানবাধিকার কমিশন গত বছর ১৫ ফেব্রুয়ারি এনএসআই’র মহাপরিচালকের কাছে অভিযোগের তদন্ত পূর্বক প্রতিবেদন চেয়ে একটি চিঠি পাঠায়। মাসুদ আলমের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে এনএসআই কর্তৃপক্ষ গত বছর ২৭ আগস্ট তাকে বরিশাল বিভাগীয় কার্যালয়ে বদলীর আদেশ জারি করে একই বছর ৭ সেপ্টেম্বর অভিযোগ তদন্তে একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করেন। এনএসআই কর্তৃপক্ষের এ আদেশ জারির পর অভিযোগকারীরা তালশহর এলাকায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আনন্দ-উল্লাস করে এবং ‘১৫ লক্ষ টাকা মোটে খরচ হয়েছে এবার চাকরি খাব’ বলেও হুমকি দেন অভিযোগকারীরা। মাসুদ আলম গত বছর ১৫ আগস্ট থেকে পবিত্র হজ্বব্রত পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছিলেন এবং ২৯ সেপ্টেম্বর তিনি দেশে ফিরে তার কর্মস্থলে যোগদান করে। দ্বিতীয় শ্রেণীতে অধ্যায়নরত ছেলে এবং কেজি শ্রেণিতে অধ্যায়নরত কন্যা সন্তানের বার্ষিক পরীক্ষার আসন্ন হওয়ায় স্ত্রী সন্তানদের ঢাকায় একা রেখে গত বছর পহেলা নভেম্বর এনএসআই’র বরিশাল বিভাগীয় কার্যালয়ে যোগদান করে এখনো পর্যন্ত সেখানেই কর্মরত রয়েছেন মাসুদ আলম। পরবর্তীতে অভিযোগের দীর্ঘ তদন্ত শেষে এনএসআই’র মহাপরিচালক চলতি বছরের গত ২৫ জুন মানবাধিকার কমিশনের কাছে তদন্ত প্রতিবেদন পাঠায়। পরে তদন্ত প্রতিবেদনটি মানবাধিকার কমিশনের বেঞ্চ-২ এ উপস্থাপন করা হলে অভিযোগ যথাযথভাবে প্রমাণিত না হওয়ায় উক্ত বেঞ্চ অভিযোগটি নিষ্পত্তিযোগ্য মর্মে সিদ্ধান্ত গ্রহণ করে আদেশ জারি করেন।
এদিকে, মাসুদ আলমের বিরুদ্ধে অভিযোগ নিয়ে অনুসন্ধানে জানা গেছে, অভিযোগকারীদের নেপথ্যে রয়েছেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমির হোসেন। তিনি খাড়াসার গ্রামের পার্শ্ববর্তী তালশহর গ্রামের আবু শামার ছেলে। আমির হোসেন আশুগঞ্জ উপজলার একজন মাদক নিয়ন্ত্রণকারী ও সন্ত্রাসীদের গডফাদার। স্থানীয় এলাকায় মাদক ব্যবসা পরিচালনা জন্য আমির হোসেন খাড়াসার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্কুলের জমির উপর একটি পাকা ক্লাবঘর নির্মাণ করে সেখানে মাদক মজুদ রেখে এবং সেই মাদক প্রতিদিন বিক্রয়ের ফলে খাড়াসার গ্রাম সহ স্থানীয় এলাকার উঠতি বয়সী যুবকরা সর্বনাশা মাদকে আসক্ত হতে থাকে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য গ্রামের সাধারণ মানুষ আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে অভিযোগ করলে উপজেলা প্রশাসন সেই অভিযোগ তদন্ত পূর্বক উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভার রেজুলেশন মোতাবেক আমির হোসেনের সেই ক্লাবঘর উচ্ছেদ করে। এর ফলে আমির হোসেনের মাদক ব্যবসার ক্ষতি হয়। এছাড়া আমির হোসেনের ভাই সাচ্চু মিয়া খাড়াসার গ্রামের ৬৪৮ শতাংশের দীঘি দখলে নেওয়ার ষড়যন্ত্র করে ব্যর্থ হন। মূলত এসব কারণেই তারা মাসুদ আলমের প্রতি আক্রোষ পোষণ করতে থাকেন। এরই জেরে ষড়যন্ত্র করে মাসুদ আলমের গ্রামের লোকজনদের দিয়ে তিনি এবং তার ছোট ভাই রুবেল আলমের বিরুদ্ধে মানবাধিকার কমিশনে মিথ্যা অভিযোগ দায়ের করান। অনুসন্ধানে অভিযোগের নেপথ্যে থাকা আমির হোসেনের নিরক্ষর বাবা ও তালশহরের ত্রাস আবু সামার নামও বেরিয়ে এসেছে। আবু সামা ইউপি সদস্য হিসেবে ১৯৮২ সালে জাতীয় পার্টিতে যোগদান করে পরবর্তীতে ১৯৮৮-৯০ সালে চেয়ারম্যান নির্বাচিত হন। যদিও গম আত্মসাতের মামলায় অভিযুক্ত হয়ে ১৯৯৪ সালে জেল খেটে তিনি জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদান করেন। এরপর ১৯৯৮ সালে আওয়ামী লীগে যোগদান করেন। এলকাায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য ২০১০ সালে আবু সামাকে এক মাসের ডিটেনশন দিয়ে জেলে আটক রাখা হয়। এছাড়া আবু সামার ছেলে আমির হোসেনের দাপটেও তালশহর ও এর পার্শ্ববর্তী এলাকায় মানুষ হত্যা, জমি দখল, সংখ্যা লঘু নির্যাতন, অগ্নি সংযোগ, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকা-ের কারণে অনেক পরিবারই এলাকা ছাড়া হয়েছেন। আমির হোসেন কয়েক মাস পূর্বে তালশহর বাজারে একটি বিলাস বহুল অফিসে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করে তার অবৈধ ব্যাবসা ও আধিপত্য বিস্তার অব্যাহত রেখেছেন। আবু সামা ও তার ছেলে আমির হোসেনের অপরাধমূলক কর্মকা- নিয়ে বিভিন্ন গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।
অভিযোগ রয়েছে, আমির হোসেন ও আবু সামা এখনও এনএসআই’র মহাপরিচালকের আত্মীয় পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। তবে পরবর্তীতে মাসুদ আলমের নিরীহ গ্রামবাসী আমির হোসেন ও তার বাবা আবু সামার ষড়যন্ত্র বুঝতে পেরে মাসুদ ও তার ভাই রুবেলের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগটি প্রত্যাহারের জন্য আবেদন করেন।
এদিকে, অভিযোগ তদন্তে এনএসআই’র উচ্চতর তদন্ত কমিটি কমিটি মাসুদ আলমের গ্রামসহ স্থানীয় এলাকায় কয়েক মাসে ৫/৬ বার ভ্রমণ করে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। এর ফলে স্থানীয় স্কুল-কলেজ, উপজেলা এবং গ্রামে বসবাসরত বাবা-মা পরিবার ও আত্মীয়-স্বজন দুশ্চিন্তার মধ্যে দিনপাত করেন এবং পরিবার প্রতিবেশী ও এলাকাবাসীদের কাছে এনএসআই’র একজন যুগ্ম পরিচালক পর্যায়ের কর্মকর্তার সম্মানহানি হওয়ার পাশাপাশি এনএসআই’রও ভাবমূর্তি ক্ষণ্ন হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ