বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরের হামলার ঘটনা ধামাচাপা দিতে চায় সরকার

faruk20161117122713ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় বিএনপির নেতাদের গ্রেফতার করে সরকার আসল ঘটনা ধামাচাপা দিতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মোটর চালক দলের গ্রহণযোগ্য ব্যক্তিকে নির্বাচন কমিশনার করার দাবিতে অায়োজিত মানববন্ধনে বক্তব্য রাখার সময় এ অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘সংখ্যালঘুদের হামলার ঘটনায় বিএনপি নেতাদের গ্রেফতার করা হচ্ছে। এর মাধ্যমে আসল ঘটনা আড়াল করার চেষ্টা চালাচ্ছে। তাতেই স্পষ্ট সরকারের উদ্দেশ্য।

ফারুক বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনা এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আগামী শুক্রবার (১৮ নভেম্বর) সংবাদ সম্মেলনে করবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

তিনি আরো বলেন, সরকারের আন্তরিকতার উপর নির্ভর করছে, আগামীতে কেমন নির্বাচন হবে।

সেলিম রেজা বাবুর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ