বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতাকে গ্রেফতারের কারণ নিয়ে পুলিশও বিভ্রান্তিতে!

aব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় সদর ইউনিয়নের বিএনপি সভাপতি আমিরুল হোসেন চকদারকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ প্রথমে দাবি করেছিল, হামলার ভিডিও ফুটেজ দেখে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে সাংবাদিকরা ফুটেজে আমিরুল হোসেনের ছবি দেখতে চাইলে পুলিশ এবার দাবি করে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে মঙ্গলবার দিনগত রাতে উপজেলা সদরের দত্তপাড়ায় নিজ বাড়ি থেকে আমিরুল হোসেনকে আটক করা হয়। এরপর গত ৩০ অক্টোবর হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়।

বিএনপির এই নেতাকে গ্রেফতারের বিষয়ে নাসিরনগর থানার ওসি আবু জাফর জানান, ‘৩০ অক্টোবর হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে তাকে আটক করা হয়েছে।’ সাংবাদিকরা এসময় ভিডিও ফুটেজে আমিরুলের ছবি আছে কিনা তা দেখতে চান। পরে নিজের দেওয়া আগের বক্তব্য থেকে সরে এসে ওসি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই দিনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।’

এদিকে বিএনপি নেতা আমিরুল হোসেন চকদারের গ্রেফতারের খবরে এলাকার হিন্দু সম্প্রদায়ের সাধারণ মানুষ এবং নেতারা থানায় ভিড় করেন। এসময় তারা জানান, হামলার ঘটনায় আমিরুল হোসেন চকদার জড়িত থাকতে পারেন না। তারা তার মুক্তির দাবি জানান।

এ সময় থানায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল জ্যোতি দত্ত এবং সাধারণ সম্পাদক হরিপদ পোদ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন দেব তাকে ছাড়ানোর জন্য থানায় ধর্না দেন। এসময় থানায় উপস্থিত নেতাদের ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার সদর সার্কেল আব্দুল করিম বলেন, ‘আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে ছাড়িয়ে আনতে হবে। এর বিকল্প কোনও পথ নেই।’

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত