বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে উপজেলা ভাইস চেয়ারম্যানের বাড়িতে আবার আগুন

nasirnagar1_29627_1478238093-550x310আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আবার হিন্দু বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। এ নিয়ে চতুর্থ বারের মত হিন্দুরের বাড়িঘরে আগুন দেয়া হলো। সর্বশেষ আগুন দেয়ার ঘটনায় সেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে তীব্য আতংক ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যা প্রায় পৌনে ৭ টায় নাসিরনগর উপজেলা সদরে উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেবের বাড়িতে ফের আগুন দেয়া হয়েছে। আগের বার ৫ নভেম্বর তার বাড়িতে আগুন দেয়া হয়। তখন পাট খড়ির আটিতে আগুন দেয়া হয়। এবার অন্য একটি ঘরে আগুন দেয়া হয়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগানোর সময় অঞ্জন কুমার দেব বাড়িতে ছিলেন না। খবর পেয়ে দ্রুত বাড়িতে আসেন। তিনি জানান, আগুন দেখতে পেয়ে বাড়ির ও আশে পাশের লোক জন আগুন নেভায়। তবে কে বা কারা আগুন লাগিয়েছে তা কেউ দেখতে পায়নি।

উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী ও নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু জাফর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি অঞ্জব দেব জানান, এত আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে আগুন দেয়ার বিষয়টি রহস্যময়। আমরা বিষয়টি কিছু বুঝতে পারছি না।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত