মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে খুন করেছে দুর্বৃত্তরা, গ্রেফতার ২ বাড়িঘরে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ

b-baria-map-mainআমিরজাদা চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব শত্রুতার জের ধরে দাড়িয়াপুর নামক স্থানে এক ব্যবসায়ীকে খুন করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত ব্যবসায়ীর নাম জহিরুল হক। সোমবার সন্ধ্যা ৭ টায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে সিএনজি অটোরিক্সাযোগে বাড়ি ফেরার পথে শহরের দাড়িয়াপুর নামক স্থানে রেল গেইটের কাছে একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালায় । এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে রাত ৯ টায় নিহতের গ্রামের বাড়ি সদর উপজেলার পয়াগ এলাকায় উত্তেজিত লোকজন প্রতিপক্ষ বসু মিয়ার পক্ষের লোকজনের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে।পুলিশ সূত্রে জানা যায়, পয়াগ গ্রামে সিরাজ মেম্বার ও বসু মিয়ার মধ্যে ইউপি নির্বাচন নিয়ে দ্বন্দ হয়। এ ঘটনায় বসু মেম্বারের লোকজন সোমবার সন্ধ্যায় সিরাজ মেম্বারের পক্ষের এক ব্যবসায়ীকে খুন করে। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে সিরাজ মেম্বারের লোকজন বসু মিয়ার পক্ষের লোকজনের বাড়িঘরে হামলা চালিয়ে ১০/১২ টি বাড়িতে অগ্নি সংযোগ, ব্যাপক ভাংচুর ও লুটতরাজ করে। এলকায় পরিস্থিতি এখনো থমথমে। পরবর্তী অপ্রীতিকর ঘটনা ঠেকাতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী