,

নাসিরনগরে হামলা : এপযর্ন্ত  ৮৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

nasirnagar-arrestpicture-1আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ নাসিরনগরে হিন্দু বাড়ি ,মন্দিরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সোমবার রাতে বিভিন্ন স্থান থেকে আরও ৬ জনকে আটক করা হয়েছে। এনিয়ে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী  অভিযান চালিয়ে এ পর্যন্ত  ৮৪ জনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে তাদের সাড়াঁশি অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় নাসিরনগর থানায় পৃথক ৫টি মামলা দায়ের করা হয়েছে। এদিকে উপজেলার বেশক‘টি গ্রামে গ্রেফতার আতংকে সন্ধ্যার পর পুরুষশূন্য হয়ে পড়ছে।রাতের বেলায় খোলা ধানি জমি কিংবা হাওরের দূর্গম বাড়িঘরে লুকিয়ে রাত কাটাচ্ছে।পুরুষরা গ্রেফতারের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে থাকায় মহিলারাও রয়েছেন আতংকে। কয়েকটি গ্রামে পুলিশ আতংক বিরাজ করছে। নাসিরনগর থানার নবাগত ওসি আবু জাফর জানান, এ পর্যন্ত বিভিন্ন গ্রাম থেকে মোট ৮৪ জনকে  গ্রেফতার করেছে পুলিশ।তবে নিরাপরাধ কাউকে গ্রেফতার করা হচ্ছে না শুধুমাত্র ঘটনার সাথে জড়িতদের  গ্রেফতার করা হচ্ছে।

উল্লেখ্য,ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার ঘটনার জের ধরে ৩০ অক্টোবর উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর ও মন্দিরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এঘটনার পরের দিন ৩১ অক্টোবর সোমবার স্থানীয় গৌরমন্দিরের সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র চৌধুরী ও দত্তবাড়ির কাজল জ্যোতি দত্ত বাদি হয়ে পৃথক দুটি মামলা দায়ের করে। এসব মামলায় অজ্ঞাতনামা সহ¯্রাধিক লোককে আসামী করা হয়। ঘটনার চারদিনের মাথায় ৩ নভেম্বর রাতে আবারও একই এলাকায় ৬টি রান্নাঘর,গোয়ালঘর ও পরিত্যক্তঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এঘটনার পর পুলিশের পক্ষ থেকে অজ্ঞাত কয়েকজনকে আসামী করে পৃথক দুটি মামলা দায়ের করে। সর্বশেষ ১৩ নভেম্বর সদরের পশ্চিম পাড়ার ছোটলাল দাসের বাড়িতে মাছ ধরার জালের ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এঘটনায় ছোটলাল দাস বাদি হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেছে।

 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে