,

মন্ত্রী ছায়েদুল হকের বিরুদ্ধে করা মামলা খারিজ

mohammad-sayedul-haque-minister-bg20150312184302-1-550x310মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রার্থী মনোনয়ন দিয়েছেন এ ধরনের আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে করা মানহানি মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত ।
সোমবার ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ মামলাটি খারিজ করে দেন।
গত ৮ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলাম মানহানি মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য আজ ১৪ নভেম্বর দিন ধার্য করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৬ সালের ৭ নভেম্বর ছায়েদুল হক ব্রাহ্মণবাড়িয়ায় এক সংবাদ সম্মেলনে বলেন- ‘উপজেলার হরিপুর ও গোকর্ণ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল মুক্তাদির চৌধুরী ৭৫ লাখ এবং সাধারণ সম্পাদক আল মামুন সরকার ৪০ লাখ টাকার বিনিময়ে প্রার্থী মনোনয়ন দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছেন বলেও উল্লেখ করেন।’
মন্ত্রীর এ ধরনের বক্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার হয়। বাদী ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সদস্য হওয়ায় তার মানহানি হয়েছে বলে আদালতে মামলার আবেদন করে

 

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে