মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পার্টির ক্যান্সারের  অংশ শরীর থেকে কেটে ফেলতে হবে- অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা

123নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির (জাপা) ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা বলেছেন, শরীরের কোনো অংশে যখন ক্যান্সার হয়। তখন প্রয়োজনে শরীরের সেই অংশ কেটে ফেলা হয়। তেমনি জাতীয় পার্টির কোনো অংশে ক্যান্সার থাকলে সেটি কেটে ফেলা হবে।

শনিবার দুপুরে আশুগঞ্জের সুরমা ইন রেস্টুরেন্টে জেলা জাতীয় পার্টির নব গঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিয়াউল হক মৃধা বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টি ৪-৫ জন লোকের হাতে বন্দি হয়ে পড়েছে। তাদের শৃঙ্খল থেকে জাতীয় পার্টিকে উদ্ধার করতে হবে। এক সময় রংপুরের পরেই ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় পার্টির অবস্থান ছিল। ব্রাহ্মণবাড়িয়াকে জাতীয় পার্টির অজেয় দুর্গ হিসেবে গড়ে তুলতে প্রতিটি উপজেলায় ও প্রতিটি ওয়ার্ডে শুদ্ধি অভিযান চালানো হবে।

পরিচিতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব কাজী মো. মামুনুর রশীদ, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন দেলোয়ার যুগ্ম সদস্য সচিব আবু কাউসার খান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী