বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে হামলার প্রতিবাদে জাতিসংঘের সামনে সমাবেশ

83e8bf68c8931fbcd6194189117fb5bb-protest-in-fromnt-oh-unব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাঙচুর ও বাড়িতে হামলার প্রতিবাদ জানিয়ে সমাবেশ করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা। গতকাল শুক্রবার নিউইয়র্কের ম্যানহাটনে জাতিসংঘ সদর দপ্তরের সামনে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ছবিসহ প্রতিবাদী প্ল্যাকার্ড বহন করা হয়। হিন্দু সম্প্রদায়ের লোকজনের প্রতি বিরূপ মন্তব্য করায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের পদত্যাগ দাবি করেন বক্তারা। ভবিষ্যতে এ ধরনের হামলা বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয় সমাবেশে।

সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক শিতাংশু গুহ, অধ্যাপক নবেন্দু দত্ত, সুশীল সাহা, নয়ন বড়ুয়া, প্রিয়তোষ দে প্রমুখ। বক্তারা মন্দির ভাঙচুর ও সংখ্যালঘুদের বাড়িতে হামলা চালানোর ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, এ হামলার পুরো দায় সরকারকে নিতে হবে। একের পর এক এ ধরনের ঘটনা ঘটলেও কোনো প্রতিকার হচ্ছে না। স্বাধীন বাংলাদেশে সংখ্যালঘুরা আগেও নিরাপদ ছিলেন না, এখনো নিরাপদ নন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত