,

ব্রাহ্মণবাড়িয়া বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

pictureসাম্প্রদায়িকতার বিষবাষ্প তুলে ফেলার দাবীতে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দাবীতে আজ ১১ নভেম্বর, শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। নাসিরনগরসহ সারা দেশে ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর ও মন্দির ভাংচুরের ন্যাক্কারজনক হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে জাতীয় হিন্দু মহাজোটের নেতা, জেলা শাখার সভাপতি জয়শঙ্কর চক্রবর্তীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ দেব, ঘাতক দালাল নির্মূল কমিটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি কবি জয়দুল হোসেন, কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সাজিদুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য প্রদ্যোৎ নাগ, সদর উপজেলা শাখার সভাপতি প্রবীর কুমার দেব, গীতা সংঘের সভাপতি শ্যামল দাস, হিন্দু মহাজোট জেলা কমিটির সদস্য সুব্রত দাস, চন্দন বণিক, বীর মুক্তিযোদ্ধা রামলাল সাহা ও অরুন সরকার প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, নাসিরনগরে ন্যাক্কারজনক হামলার ঘটনায় আমরা তীব্রভাবে এর প্রতিবাদ ও নিন্দা করছি। তারা আরো বলেন, মুসলিম লীগ পরিবারের সন্তান ন্যাক্কারজনক হামলার উস্কানিদাতা এবং অর্থ যোগানদাতা, কুখ্যাত মদ ব্যবসায়ী হরিপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আঁখি’কে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং নাসিরনগর উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যানসহ সকল হামলাকারীকে অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আনার দাবী জানান। বক্তারা বলেন, দলীয় কোন্দলের জেরে যদি এ হামলা হয়ে থাকে, তাহলে সংখ্যালঘু সম্প্রদায় কেন বলির পাঠা হবে। আমরা একটি অসাম্প্রদায়িক দেশ চাই। আমরা একে-অপরের ভাই হিসেবে দীর্ঘদিন ধরে বসবাস করছি এবং ভবিষ্যতেও বসবাস করতে চাই। আমাদের সাথে কেন বৈষম্যমূলক আচরণ করা হয় তারও জবাব চাই এ সরকারের নিকট। বক্তারা আরো বলেন, প্রশাসনের মাঝে সাম্প্রদায়িক ব্যক্তিরা ঘাপটি মেরে বসে আছে। তাদেরকে চিহ্নিত করে প্রত্যাহার করলেই সাম্প্রদায়িকতার বিষবাষ্প মুছে যাবে। সমাবেশে বিজয়নগরের সাম্প্রদায়িক ইউএনও’কে অবিলম্বে প্রত্যাহারের দাবী জানানো হয়। সমাবেশ শুরু হওয়ার আগে সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
#
বার্তা প্রেরক
প্রবীর চৌধুরী রিপন
সাধারণ সম্পাদক
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।
তারিখ-১১.১১.২০১৬

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে