,

নাসিরনগরে ঘটনায় সব অপরাধী ধরা না পড়া পর্যন্ত পুলিশী অভিযান চলবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ywywসাম্প্রদায়িক শক্তি দেশে আবারো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি জানিয়েছেন, নাসিরনগরে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলার ঘটনায় সব অপরাধী ধরা না পড়া পর্যন্ত পুলিশী অভিযান চালাবে।
ফেসবুক পোস্টটি যার একাউন্ট থেকে দেয়া হয়েছিল তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞসাবাদ করেছে পুলিশ।
নাসিরনগরে হামলার ঘটনায় মন্ত্রী ছায়েদুল হকে দায়ী করে অবিলম্বে তার পদত্যাগ ও জড়িতদের শাস্তির দাবি করেছে বিএনপি।
জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে নাসিরনগরের ওই ঘটনাকে চক্রান্ত বলেছেন বিএনপি নেতারা। হামলাকারীদের মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তারা।
একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি-দোকানপাট এবং মন্দিরে হামলার ঘটনা ঘটে। এর তিন দিন পরে নতুন করে হামলা হয় অবস্থাপন্ন সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে। এসব ঘটনায় দায়ের করা মামলায় আসামি দু’ হাজার ৭ শ’ জন। অপরাধীদের সনাক্ত করা গেছে বলা হলেও গ্রেফতার করা যায়নি। তবে সন্দেহভাজন অনেককে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে